রেফারিং নিয়ে বাফুফের ভূমিকা নিয়ে প্রশ্ন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: চলতি ফেডারেশন কাপের গ্রুপ পর্ব থেকেই একাধিক ম্যাচে দুর্বল রেফারিং ছিল চোখে পড়ার মতো। যেখানে লাল কার্ড দেখানোর দরকার, সেখানে হলুদ কার্ড দেখিয়ে রেফারি দায়িত্ব শেষ করেছেন! আবার কখনও কখনও কার্ড প্রদর্শন করতেও দেখা যায়নি। কিংবা যেখানে পেনাল্টি কিংবা ফাউলের বাঁশি বাজিয়ে খেলা থামানোর দরকার ছিল, সেখানে সেটিও করতে দেখা গেছে। রেফারির চোখ যেন সবকিছুই এড়িয়ে গেছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রেফারিজ কমিটি ও সংশ্লিষ্টরা পালন করছে নির্বিকার ভূমিকা। এ ব্যাপারে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান, ‘ রেফারিং নিয়ে যে অভিযোগ তা সম্পূর্ণ মিথ্যা। আমি এ ব্যাপারে চার-পাঁচজন রেফারিসহ রেফারিদের প্রধানের সঙ্গেও কথা বলেছি। এটা সম্পূর্ণ মিথ্যা। দেখুন রেফারির ওপর দোষ চাপানো একটি ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। দল জিতলে রেফারি ঠিক আছে আর দল হারলে রেফারি খারাপ।

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code