রেলের জন্য সাত প্রকল্প ভারতের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় সাতটি নতুন রেল প্রকল্প অনুমোদন দিয়েছে। এই প্রকল্পগুলো বাস্তবায়নে ব্যয় হবে ৩২ হাজার ৫০০ কোটি রুপি। বুধবার (১৬ আগস্ট) ভারতীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই তথ্য জানিয়েছেন।

Manual8 Ad Code

ভারতীয় রেলমন্ত্রী বলেছেন, প্রস্তাবিত প্রকল্পগুলো বিদ্যমান রেললাইনের ক্ষমতা বাড়াতে, ট্রেন চলাচলকে মসৃণ করতে, যানজট কমাতে এবং যাতায়াত ও পরিবহন সহজতর করতে সহযোগিতা করবে।

Manual1 Ad Code

প্রকল্পগুলো নয়টি রাজ্যের ৩৫টি জেলায় বাস্তবায়িত হবে। রাজ্যগুলো হলো, উত্তরপ্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্র প্রদেশ, মহারাষ্ট্র, গুজরাট, ওড়িশা, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গ।

এগুলো বাস্তবায়িত হলে ২ হাজার ৩৩৯ কিলোমিটার নতুন রেলপথ রেলের নেটওয়ার্কে যুক্ত হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code