রোজভিউ, শিবগঞ্জ ও টিলাগড় এলাকায় ভ্রাম্যমাণ দুধ-ডিম-মাংস বিক্রি করছে ইসলাম ডেইরী ফার্ম

লেখক: Shiuly
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  সিলেট নগরীর প্রতিটি পয়েন্টে ন্যায্যমূল্যে পাওয়া যাচ্ছে দুধ, ডিম, মাংস। সিলেট জেলা প্রশাসকের উদ্যোগে ন্যায্যমূল্যে দুধ, ডিম, মাংসের ভ্রাম্যমাণ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। গত শুক্রবার সকালে নগরীর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

Manual6 Ad Code

জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী নগরীর উপশহর, রোজভিউ, এবিসি পয়েন্ট, শিবগঞ্জ, টিলাগড়, বালুচর, ঈদগাহ পয়েন্টে ন্যায্যমূলে দুধ, ডিম, মাংস বিক্রি করছে ইসলাম ডেইরী ফার্ম। ইসলাম ডেইরী ফার্মের স্বত্ত¡াধিকারী সুহেল আহমদের তত্ত্বাবদানে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ফার্মের মুরগীর ডিম ২৬ টাকা হালি, গরুর খাটি কাচা দুধ ৭০টাকা লিটার পাওয়া যাচ্ছে। আগামী ১৩ এপ্রিল থেকে ৫৫০টাকা করে গরুর মাংস বিক্রি করা হবে। সকাল থেকে প্রতিটি পয়েন্টে আধা ঘন্টা করে অবস্থান করবেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে পণ্য বিক্রি করা হবে।

Manual2 Ad Code

দেশব্যাপী করোনা (কোভিড-১৯) পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণে এবং লকডাউনে খামারীদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপণন সচল রাখতে সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় এ কার্যক্রম চালু করা হয়েছে।

Manual8 Ad Code

এ কার্যক্রমের লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর সহযোগিতায় ভ্রাম্যমান পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশন। সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তর এর ব্যবস্থাপনায় ও লাইভস্টক এন্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি) এর সহযোগিতায় ভ্রাম্যমান পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে সিলেট ডেইরি ফার্মারস এসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মারস এসোসিয়েশন। 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code