রোপওয়েতে জুড়ছে এলিফ্যান্টা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: দেশের দীর্ঘতম রোপওয়ে হতে চলেছে মুম্বই থেকে এলিফ্যান্টা দ্বীপের যোগাযোগ। সমুদ্রের উপর দিয়ে দীর্ঘ ৮ কিমি পথ পেরিয়ে পৌঁছনো যাবে এলিফ্যান্টা দ্বীপের গুহা মন্দিরে। ১৪ মিনিটের এই যাত্রায় মাথা পিছু টিকিট মূল্য ৫০০ টাকা। কোভিডের আবহ খানিকটা কাটলেই যাত্রা শুরুর দিন গোনা শুরু হবে।

Manual6 Ad Code

কুলু-মানালির হোটেল খুলছে
 করোনা আতঙ্কের মধ্যেই একটু একটু করে খুলছে পর্যটন স্থলগুলি। যেমন সামনের অক্টোবর মাসেই হিমাচলের আকর্ষণীয় পর্যটনস্থল কুলু ও মানালির হোটেলগুলি খুলে যাচ্ছে। সুখবরটি জানিয়েছেন সেখানকার হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান অনুপ ঠাকুর।

Manual2 Ad Code

নৈনিতালের হ্রদে বোটিং
 নৈনিতালের হ্রদে বোটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। নিয়মিত স্যানিটাইজ করার প্রতিশ্রুতি দিলে তবেই বোট চালাবার অনুমতি মিলবে বলে জানিয়েছে প্রশাসন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code