রোহিঙ্গাদের ফেরা নিয়ে সংশয় প্রকাশ মিয়ানমার জান্তা প্রধানের

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:

Manual5 Ad Code

সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেওয়া কয়েক লাখ রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা নিয়ে সংশয় প্রকাশ করেছেন মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইং। ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর প্রথম দেওয়া সাক্ষাৎকারে একথা বলেছেন তিনি। সাক্ষাৎকারটি নিয়েছে চীনা ভাষার টেলিভিশন ফিনিক্স। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, এই অভিযানে গণহত্যার অভিপ্রায় ছিল মিয়ানমারের সেনাবাহিনীর। মিন অং হ্লাইংকে প্রশ্ন করা হয়েছিল, রাখাইন রাজ্যে থেকে পালিয়ে অন্যত্র আশ্রয় নেওয়া মুসলিম জনগোষ্ঠীকে ফেরার অনুমতি দেওয়া হবে কিনা।

Manual6 Ad Code

মিয়ানমারের জান্তা প্রধান বলেন, যদি তা মিয়ানমারের আইন অনুসারে না হয়, তাহলে এখানে বিবেচনারও কিছু কী আছে? আমি বিশ্বাস করি না, বিশ্বে এমন কোনও দেশ আছে যারা শরণার্থী গ্রহণে নিজেদের শরণার্থী আইনের ঊর্ধ্বে কিছু করবে  রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আবেদনের কোনও কার্যকারিতা কি নেই জানতে চাইলে মিন অং হ্লাইং মাথা নাড়ান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code