রোহিঙ্গা সংকটে মিয়ানমারকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে: বান কি মুন

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

রোহিঙ্গা সংকট নিরসনে রাজনৈতিক সমাধান দরকার জানিয়ে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, মিয়ানমারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

 

শনিবার রাজধানীর একটি হোটেল পররাষ্ট্রমন্ত্রী ড. আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

Manual6 Ad Code

বান কি মুন বলেন, ‘আমি মিয়ানমারকে অনুরোধ করবো তারা যেন দ্রুত রোহিঙ্গাদের নিরাপদে ফিরিয়ে নিয়ে যায়। মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের বিশ্বাস অর্জন করে নিরাপদে তাদের নিয়ে যাওয়া।’

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

 

জাতিসংঘের সাবেক মহাসচিব বলেন, রোহিঙ্গা ইস্যু অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক। জাতিসংঘের সাবেক মহাসচিব হিসেবে আমি মিয়ানমারকে এ সমস্যা সমাধানের আহ্বান জানাচ্ছি। মিয়ানমারের প্রতি ইতিবাচক পরিবেশ সৃষ্টির আহ্বান জানাই। যাতে রোহিঙ্গারা সেখানে ফেরার সাহস পায়।

 

বান কি মুন বলেন, কিছুদিন আগে (গত ৯ জুলাই) পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সঙ্গে আমি কক্সবাজারে গিয়েছিলাম। সেখানে রোহিঙ্গাদের অবস্থা দেখে দুঃখ পেয়েছি। ১১ লাখ মানুষ অল্প জায়গায় দুর্বিষহভাবে বসবাস করছে।

 

Manual3 Ad Code

তিনি বলেন, এ ধরনের সমস্যা বাংলাদেশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। তাই বিশ্বের অন্য দেশগুলোকেই এগিয়ে আসতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code