লঘু চাপ ও অমাবশ্যার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি॥
লঘু চাপ ও অমাবশ্যার জো-এর প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে সমুদ্র এবং নদনদীতে। সমুদ্রের ঢেউ এসে আচড়ে পরছে সৈকতের ভূ-ভাগে। ঢেউয়ের ঝাপটায় সৈকতের বালু সরিয়ে নিয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ্য হচ্ছে সংরক্ষিত বন। গত বুধবার থেকে উপকূলীয় এলাকায় থেমে থেমে মাঝারী ধরনের বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে,দক্ষিন-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশে বিস্তার লাভ করেছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে।
শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত ৪২.১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবি মানুষ। অনেক নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এদিকে সমুদ্র উপকুলে ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় নদী বন্দরকে ১ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code