লন্ডনে জিএসসি সাউথইষ্ট রিজিওনের সভা ও নির্বাচন সম্পন্ন

লেখক:
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ , লন্ডন থেকে :

বর্ণাঢ্য আয়োজনে জিএসসি সাউথইষ্ট রিজিওনের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারি রবিবার পূর্ব লন্ডনের অর্টিয়াম হলে ব্রিটেনের প্রবাসী বাংলাদেশীদের সর্ব সর্ববৃহৎ সংগঠন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল (জিএসসি) ইউকে সাউথইষ্ট রিজিওনের দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অত্যান্ত সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত দ্বি-বার্ষিক সভা দুই পর্বে অনুষ্ঠিত হয় । প্রথম পর্বে বিদায়ী চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক কামরুল হাসান চৌধূরী।
সভা পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি ফজলুল করিম চৌধূরী।
সভার শুরুতে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী চেয়ারপার্সন মোহাম্মদ ইছবাহ উদ্দিন। সাংগঠনিক রির্পোট ও ফাইনান্সিয়াল রির্পোট পেশ করেন সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধূরী ও কোষাধক্ষ্য সূফী সোহেল আহমদ।
বিস্তারিত আলোচনা-পর্যালোচনার পর দ্বি-বার্ষিক সভায় রিপোর্টসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Manual3 Ad Code

সভায় দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার প্রবীণ সমাজসেবক কাউন্সিলর সদরুজ্জামান খান, সহকারী নির্বাচন কমিশনার ব্যারিষ্টার মোঃ আবুল কালাম ও ভয়েস ফর নিউহ্যামের চেয়ারম্যান পারভেজ সাজ্জাত কোরেশী নির্বাচন পরিচালনার করেন।
নির্বাচনে অন্য কোন প্যানেল না থাকায় ৩৫ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ।

এতে চেয়ারপার্সন নির্বাচিত হয়েছেন কমিউনিটি নেতা এম এ আজিজ, জেনারেল সেক্রেটারী পদে পূন:নির্বাচিত হয়েছেন ফজলুল করিম চৌধুরী ও ট্রেজারার পদে পূন:নির্বাচিত হয়েছেন সুফি সুহেল আহমদ।

Manual6 Ad Code

নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সর্বজনাব কাউন্সিলর ফয়জুর রহমান, এম, এ, গফুর, মোঃ আবুল কালাম, মামুনুর রশিদ, জাহাঙ্গীর খান, মওলানা রফিক আহম্মদ, আলহাজ্ব তৌফিক আলী মিনার, ব্যারিষ্টার মাসুদ আহম্মদ চৌধূরী, কাউন্সিলার জোৎস্না ইসলাম, সাইদা লাভলী চৌধূরী, আব্দুল মালিক কুটি, শাহ আব্দুল হক, মোঃ আব্দুল কাদির, মোঃ মিনাল আহম্মদ চৌধূরী, সালেহ আহম্মদ চৌধূরী আল্ফু, শাহ শহিদুর রহমান, ফারুখ আহম্মদ জিলু, কামরুল হাসান চৌধূরী, মোহাম্মদ আখলাকুর রহমান, মোঃ আজম আলী, মোহাম্মদ সাজু আহম্মদ, সালেহ আহম্মদ, মির্জা আফসর বেগ, সৈয়দ জিল্লুল হক, জাকির হোসেন, এ্যাডভোকেট মোমিন আলী, জুবেল আহম্মদ বেলাল, দেলওয়ার হোসেন, মোঃ শাহজাহান খান, মোঃ আবুল মিয়া, মোঃ শিল্পু আহম্মদ ও ইন্জিনিয়ার হাবিবুর রহমান প্রমূখ।

Manual8 Ad Code

উক্ত দ্বি-বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের এক্সিকিউটিভ মেয়র জন বিগ্স।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান ও স্পিকার কাউন্সিলর আহবাব হেসেইন, সংগঠনের অন্যতম পেট্রন ডঃ হাসনাত এম, হোসেইন এমবিই, ও এ,কে,এম আবু তাহের চৌধূরী, কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, সাধারণ সম্পাদক খসরু খান, বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মোখলেছুর রহমান চৌধূরী অংশগ্রহন করেন।

এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সর্বজনাব মির্জা আসহাব বেগ, ব্যারিষ্টার মাসুদ চৌধূরী, এ,এফ,এম কামরুল হাসান চুনু, এইচ এম, আশরাফ, জিএসসি ইউকের প্রতিষ্ঠাকালীন সাংস্কৃতিক সম্পাদিকা মিসেস সাহিদা হাসনাত হোসেইন, বিসিসিআই এর ডাইরেক্টর জেনারেল সাঈদুর রহমান রেনু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ, মা ও শিশু বিশেষজ্ঞ ডাঃ জাকী রেজওয়ানা আনোয়ার, জালালাবাদ এসোসিয়েশন ইউকের সভাপতি মহিবুর রহমান মুহিব, সিলেট হার্ট ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক মিসবাহ জামাল, জিএসসি সিলেট চ্যাপ্টারের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলার আব্দুস সামাদ নজরুল, বেঙ্গলী টিচার্স এসোসিয়শনের সভাপতি আবুল হোসেন, ট্রেজারার মিসবাহ কামাল, বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ রোয়াব উদ্দিন, জিএসসি ইষ্ট এঙ্গলীয়া রিজিওনের সাবেক সভাপতি আলহাজ্ব মানিক মিয়া, সাউথইষ্ট রিজিওনের সহ-সভাপতি যথাক্রমে এম, এ, গফুর, মন্জুর রেজা চৌধূরী ও কাউন্সিলার ফয়জুর রহমান প্রমুখ।

Manual4 Ad Code

সভায় বক্তারা প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবী-দাওয়াসহ যুব সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা, বেকার যুবক ও মহিলাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মক্ষম করে গড়ে তোলার উদ্দোগ গ্রহণ করা হয়।

এছাড়াও বিশ্ব মহামারী করোনা-ভাইরাসের লকডাউন সঙ্কটকালে জীবনের ঝুঁকি নিয়ে বিলাতে ও বাংলাদেশে আর্তমানবতার সেবায় মহৎ কাজ ও যুগান্তকারী ভূমিকা পালনের স্বীকৃতিস্বরুপ টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকারের পক্ষ থেকে জিএসসিকে আনুষ্ঠানিকভাবে “ধন্যবাদ” সার্টিফিকেট প্রদান করা হয়।
সভায় অংশগ্রহনকারী প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণসহ সকল বক্তাগণ জিএসসির ভূয়সী প্রসংসা করেন।

তারা নব-নির্বাচিত নের্তৃ্বৃন্দকে অভিনন্দন জ্ঞাপন করে প্রবাসীদের ন্যায়সঙ্গত দাবী-দাওয়া আদায়ে এবং আর্তমানবতার সেবামূলক কাজে জিএসসির পাশে দাঁড়ানো ও সহযোগীতা প্রদানের প্রতিশ্রুতিদান করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code