লন্ডনে টুলটিকর ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের সাথে কাউন্সিলর সোহেল আহমদের মতবিনিময়

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

মুহাম্মদ সালেহ আহমদ ( লন্ডন ) :

Manual4 Ad Code

যুক্তরাজ্যে সফররত সিলেট সিটির ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর সোহেল আহমদ রিপনের সাথে লন্ডনে টুলটিকর ওয়েল ফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) পূর্বলন্ডনের এক রেস্টুরেন্টে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন টুলটিকর ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের এর সভাপতি মুহাম্মদ শাজাহান খা।

টুলটিকর ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের সাধারণ সম্পাদক সৈয়দ সামছুল হুসেন হূমাযূন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট থেকে আগত ২৪ নং ওয়াডের কাউন্সিলর সোহেল আহমদ রিপন।

অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিকে টুলটিকর ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করা হয়।

Manual5 Ad Code

অতিথি সোহেল আহমদ রিপন বলেন- সিলেটে ২৪ নং ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি।আগামিতে সকলের সহযোগিতার মাধ্যমে
প্রবাসীদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশিচত করতে কাজ করে যাব।

তিনি বলেন সিলেটের সামাজিক উন্নয়নে লন্ডন প্রবাসীদের অবদান সিলেটবাসী চিরকাল স্মরণ করবে এবং ২৪ নং ওয়ার্ডের উন্নয়নে প্রবাসীদর অবদান রাখার জন্য সবাইকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।
আগামীতে আরো সক্রিয় ভূমিকা রাখার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি ।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন-উপদেষ্ঠা জহির উদ্দিন লাকী, আলান আহমদ, আতিকুর রহমান, ফয়সাল আহমদ, জসিম উদ্দিন, আবদুল সালাম বুলবুল, মারুফ শেখ, আলমগীর আহমদ,
সহ-সভাপতি সিলতাজ আহমদ রিপন, ট্রেজারার মুজামীল আলী রাজু,
সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ সালেহ আহমদ, আবদুল মুনিম নাজিম, মাফিক আহমদ, সৈয়দ মাহবুব হোসেন, সোহেল আহমদ, সাবলাল আহমদ, জুবেদ আহমদ, বিলাল হোসেন, হাবিব হোসেন, মাহিন আহমদ, সৈয়দ আরিফুল হোসেন, জুবের আহমেদ, কামাল উদ্দিন, লাহীন আহমদ, মনসুর আহমদ, মুরশেদ আহমদ, সায়েম আহমদ, শাকের আহমদ, মাসুম আহমদ, আবদুল আহাদ, পারভেজ আহমদ, সায়েফ আহমদ, সৈয়দ মুমিনূল সাধী, জুনেদ আহমদ, তাজ উদ্দিন জুমের, নাদিম আহমদ প্রমুখ।

Manual8 Ad Code

মতবিনিময় সভায় সিলেট শহরের নানাবিদ সমস্যার উত্তরণ- সম্ভাবনা এবং বিমানবন্দরে প্রবাসীদের হয়রানিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code