লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

লন্ডন অফিস :

যুক্তরাষ্ট্র সফর শেষ করে ওয়াশিংটন থেকে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাজ্য (ইউকে) ও কমনওয়েলথ দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লসের এবং তার স্ত্রী ক্যামিলার অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual8 Ad Code

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানটি স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টা ৪৯ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে, ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে ওয়াশিংটন ডিসির বিমানবন্দর ছেড়ে যায়।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর একমাত্র বোন শেখ রেহানা।

Manual7 Ad Code

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code