লন্ডনে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মানে আপাসেন“র সভা

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code
মুহাম্মদ সালেহ আহমদ, লন্ডন :

বৃটেনের অন্যতম প্রধান সমাজসেবী সংগঠন আপাসেন ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয়ে লন্ডন সফররত সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরীর সম্মানে এক সভার আয়োজন করা হয়।

আপাসেন চেয়ারম্যান আমীর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন আপাসেন এর প্রধান নির্বাহী মাহমুদ হাসান এমবিই।
 অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন লন্ডন সফররত দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন্-নূর, বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন সভাপতি এম এ মুনিম, জালালাবাদ এসোসিয়েশন ইউকে সভাপতি মুহিবুর রহমান, লন্ডন বাংলা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি নজরুল ইসলাম বাসন, এটিএন বাংলার সিইও হাফিজ আলম বখশ।
আপাসেন এর কার্যক্রম তুলে ধরে মাহমুদ হাসান এমবিই সিলেটে আপাসেন সেন্টারের জন্য ভূমি প্রদানের আহবান জানান।
মেয়র আরিফ প্রতিবন্ধীদের সেবায় আপাসেন এর কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আপাসেন সিলেট সেন্টারের জন্য ভূমি প্রদানের প্রতিশ্রুতি দেন।
আপাসেন বাংলাদেশ পার্ট এর চেয়ারম্যান হেলাল রহমান এর ধন্যবাদ সূচক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code