লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসিসোয়েশন ইউকের সভায়- সিলেটে অন্য বিমানের ফ্লাইট চালুর দাবী

লেখক: Rumie
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

 মির্জা আবুল কাসেম, লন্ডন থেকে :
বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন দাবী দাওয়া নিয়ে— লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসিসোয়েশন ইউকের উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, বাংলাদেশ যে উদ্দেশ্য নিয়ে স্বাধীন হয়েছিলো, ৫২ বছরেও তা বাস্তবায়িত হয়নি। একখন্ড মানচিত্র আর লাল সবুজের পতাকা ছাড়া আমরা এখনও পূর্ণ স্বাধীনতা ভোগ করতে পারছি না।

মুক্তিযুদ্ধে যুক্তরাজ্য প্রবাসীদের অবদান সবচেয়ে বেশী থাকলেও সেই প্রবাসীরা আজ অবহেলিত। বিমানের ভাড়া অতিরিক্ত আদায় করায় সভায় বেশিরভাগ বক্তা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। প্রবাসীরা দেশের সর্বত্র হয়রানীর মুখোমুখি হচ্ছেন । এগুলোর সঠিক সুরাহা হওয়া প্রয়োজন ।

Manual2 Ad Code

বিমানের পাশাপাশি সিলেটে অন্য বিমানের ফ্লাইট চালুর দাবী জানান বক্তারা। সভায় প্রবাসীরা মহান স্বাধীনতা যুদ্ধে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Manual5 Ad Code

সম্প্রতি পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার অ্যাসিসোয়েশন ইউকের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক পুলিশ ইন্সপেক্টর আহবাব মিয়া। এ সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ছানাওর আলী কয়েছ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর মাইয়ুম তালুকদার।

Manual3 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেবিনেট মেম্বার কাউন্সিলর ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্ঠা মোহাম্মদ আবুল লেইছ, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর লুৎফা রহমান, কাউন্সিলর সৈয়দ শেয়খুল ইসলাম, ব্যারিস্টার শাহ মিছবাউর রহমান, আলাউদ্দিন আহমদ মুক্তা, কামরুজ্জামান চৌধুরী, মজির উদ্দীন, আব্দুর রব, খালেদ কামালী, ইকবাল হোসেন, শামীম আহমদ, আবুল মনসুর রুমেল, রেদওয়ান আহমদ খান, আবুল হাসনাত কয়েছ, মাওলনা আবু ছাদেক, মৌলনা ফয়জুল হক, জগমবর আলী, ইকবাল হোসেন, আবদুল হান্নান, সাবেক চেযারম্যান শহিদুর রহমান ও আবদুছ সোবহান প্রমুখ  ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code