লন্ডনে ১৪ নভেম্বর বৃটিশ বাংলাদেশী হুজহু’র ১৪ তম প্রকাশনা ও এওয়ার্ড অনুষ্ঠান

লেখক: Rumie
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

লন্ডন অফিস  :

Manual4 Ad Code

বর্ণাঢ্য আয়োজনে আগামী ১৪ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ব্রিটিশ বাংলাদেশী হুজহু’র প্রকাশনা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠানের ১৪তম আসর।

প্রতিবারের মতো লন্ডনের অভিজাত ভেন্যু মেরিডিয়ান গ্র্যান্ড হলেই অনুষ্ঠিত হচ্ছে হুজহু’র এবারের আয়োজন।

Manual4 Ad Code

সোমবার (৬ নভেম্বর ) এ উপলক্ষ্যে পূর্ব লন্ডনের গ্রিটরেক্স স্টিটের একটি সেমিনার কক্ষে ‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রাচীনতম সাপ্তাহিক জনমত-এর প্রধান সম্পাদক সৈয়দ নাহাস পাশা, বিশিষ্ট কম্যুনিটি নেতা আজিজ চৌধুরী, প্রবীণ সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নজরুল ইসলাম বাসন, লন্ডন-বাংলা প্রেসক্লাবের সেক্রেটারী তাইসির মাহমুদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাকি রেজওয়ানা আনোয়ার, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুহাম্মদ শাহেদ রাহমান, সাংবাদিক কাইয়ুম, সাবেক কাউন্সিলর আয়েশা চৌধুরী, সাংবাদিক ফয়সল মাহমুদ, কাউন্সিলর সাইদা চৌধুরী, জেএমজি এয়ার কার্গোর চেয়ারম্যান মনির আহমেদ, প্রাইম এস্টেট এজেন্টের ম্যানেজিং ডিরেক্টর কাজী আরিফ সহ গ্রেট ব্রিটেনের বাংলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ী, কম্যুনিটি নেতৃবৃন্দসহ নানা পেশার অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

‘মিট দ্যা প্রেস’ অনুষ্ঠানে হুজহু’র পরিচালনা পর্ষদের সদস্য আহাদ আহমদ, ব্যারিস্টার আনোয়ার মিয়া, কয়েছ উদ্দিন, মোহাম্মদ আলী, ফারুক মিয়া এমবিই, হাফছা ইসলাম, তামান্না মিয়া, শিহাব হোসেন উপস্থিত ছিলেন।

এবারের অনুষ্ঠানের প্রস্তুতি ও পরিকল্পনা নিয়ে হুজহু’র প্রতিষ্ঠাতা আব্দুল করিম গণি জানান, নতুনত্ব নিয়েই আমাদের এই প্রকাশনা প্রতি বছর আপনাদের সামনে উপস্থাপন করে আসছি।
হুজহু’র ২০২৩ সালের এই প্রকাশনায় বরাবরের মতো স্থান পেয়েছেন রাজনীতি, সিভিল সার্ভিস, ব্যবসা, মিডিয়া, সমাজ সেবা এবং সংস্কৃতি, ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে সফল বৃটিশ বাংলাদেশীরা।

তিনি আরো বলেন, বৃটেনের বিভিন্ন ক্ষেত্রে সফল ব্রিটিশ বাংলাদেশীদের পরিচয় করিয়ে দিতে হুজহু’র এটি ধারাবাহিক প্রয়াস।
প্রকাশনার দীর্ঘ তেরো বছর অতিক্রম করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং সবার সহযোগিতা থাকলে আমাদের এই প্রচেষ্ঠা অব্যাহত থাকবে।
এই উদ্যোগ শুধুমাত্র সফল মানুষদের পরিচিতি তুলে ধরা নয়, বরং ভবিষ্যত প্রজন্মকে শেকড়ের সাথে সেতুবন্ধন এবং ভালো কাজে উৎসাহ প্রদান ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, হুজহু’র প্রকাশনায় আমাদের কমিউনিটির যোগ্যতা সম্পন্ন সফল ও সৃজনশীল মানুষদের কর্ম তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
অনেক মেধা, কষ্ট ও শ্রমের বিনিময়ে যারা এই কমিউনিটিকে বৃটেনের মূলধারায় নিয়ে এসেছেন, তাদের ঘাম ঝড়ানোর গল্প ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করে আসছি ।

এ সময় তিনি জানান, এবারও বেশ কয়েকটি ক্ষেত্রে হাই প্রোফাইল সফল ব্যক্তিদেরকে হুজহু এওয়ার্ড প্রদান করা হবে।

 

এতে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে – চ্যানেল এস, জি টেন ডিজাইন এন্ড প্রিন্টার্স, ইমপ্রেস মিডিয়া। পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় মেরিডিয়ান গ্রান্ড , ইভেন্ট পরিচালনায় পার্ল এডভারটাইজিং এবং একমাত্র চ্যারিটি পার্টনার হিসেবে রয়েছে – ইকরা ইন্টারন্যাশনাল।

সহযোগি পার্টনার হিসেবে রয়েছে ওয়ার্ক পারমিট ক্লাউড (ডব্লিউ পিসি, স্পন্সরে রয়েছে – প্রাইম এস্টেট এজেন্ট, ড্রিম স্পা , জেএমজি এয়ার কার্গো , এপেক্স একাউন্টেন্সী, ইউরোশিয়া ফুড সার্ভিস, ইকো ইনোভেশনস, রেক, ইউ.কে এনার্জি, স্কয়র ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড।

এছাড়াও বিজ্ঞাপন সহযোগিরা হচ্ছে – ভ্যানটেজ এক্সিডেন্ট ম্যানেজম্যান্ট, ইউনি সফট, প্রিন্ট আর্ট ফর ইউ, সুলতান ক্যাটারার্স, কুশিয়ারা ট্রেভেলস, ডিজিকম, কার প্ল্যানেট, জেড কোচেজ লন্ডন, লেয়ার ভিউ অটো গ্রুপ লিমিটেড, এবিএম মৌলভীবাজার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code