লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটসে পরিবারের বাইরের কারো সাথে দেখা করা নিষিদ্ধ 

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code
লন্ডন ( যুক্তরাজ্য) অফিস : কোভিড১৯ মহামারিতে আক্রান্তের বাঙালি বাংলাদেশী অধ্যুষিত লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এখন সবচেয়ে বেশী। একারণে এখন কঠোরতা আরোপ করছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

করোনা ভাইরাসের সংক্রমন বৃদ্ধি পাওয়ায় লন্ডনের প্রথম কাউন্সিল হিসেবে টাওয়ার হ্যামলেটসে (হাউজহোল্ড মিক্সিং) পরিবারের বাইরের কারো সাথে দেখা করা নিষিদ্ধ করা হয়েছে।

Manual4 Ad Code

ফলে আত্মীয় স্বজন কিংবা প্রতিবেশিদের কেউ একে অন্যের ঘরে যাওয়া কিংবা পার্টি নিষিদ্ধ করা হয়েছে। এর আগেই ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ইংল্যান্ডে ঘরে কিংবা বাইরে ৬ জনের বেশি মেলা মেশা নিষিদ্ধ করেছিলেন।

লন্ডনের মধ্যে টাওয়ার হ্যামলেটস বারায় করোনার সংক্রমন গত সপ্তাহ থেকে বৃদ্ধি পেতে থাকায় বারার নির্বাহী মেয়র জন বিগস এক বিবৃতিতে হাউজহোল্ড মিক্সিং নিষিদ্ধ করেছেন।

Manual3 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, একান্ত জরুরী প্রয়োজন ছাড়া কেউ যেন একে অন্যের সাথে দেখা না করেন। করোনার সংক্রমন বন্ধ করতে সকলের দায়িত্ব রয়েছে।

Manual3 Ad Code

মেয়র এ হিষয়ে বারার সকল বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন।কারণ এই ভাবে নতুন করে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলে দেশের পরিস্থিতি হবে আরো ভয়াবহ।

Manual8 Ad Code

তিনি বলেন সবার সতর্কতাই হচ্ছে এই মহামারি থেকে বেঁচে থাকার উপায়- নিজে সুস্থ্য থাকুন অপরকে সুস্থ্য রাখতে দূরত্ব বজায় রাখুন  মাস্ক ব্যবহার করুন এবং করোনাসংক্রান্ত সরকারের বিধিমালা মেনে চলুন ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code