লাখ ছাড়িয়েছে হজ নিবন্ধন, বাকি আছে ১১ হাজার

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ: চলতি বছর হজ পালনের জন্য বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল পর্যন্ত নিবন্ধন করেছেন ১ লাখ ১৬ হাজার ৩৩ জন। এর মধ্যে সরকারি খরচে হজের নিবন্ধন করেছেন ৯ হাজার ৮৪৮ জন এবং বেসরকারিভাবে নিবন্ধন করেছেন ১ লাখ ৬ হাজার ১৮৫ জন।

Manual2 Ad Code

এ বছর বাংলাদেশ থেকে হজযাত্রীর কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন নির্ধারিত হয়েছে। ফলে নিবন্ধনের বাকি আছে ১১ হাজার ১৬৫ জন।

Manual8 Ad Code

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। গত ১ ফেব্রুয়ারি হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Manual8 Ad Code

এবার সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয় ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা। ২ ফেব্রুয়ারি সরকারি হজ প্যাকেজের নির্ধারিত মূল্যের চেয়ে ১০ হাজার টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব)। এতে সর্বনিম্ন প্যাকেজ হয় ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। তবে সরকারি-বেসরকারি উভয় প্যাকেজই বিগত বছরের চেড়ে খরচ বেড়েছে প্রায় দেড় লাখ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code