লাতিন ও ক্যারিবীয় অঞ্চলে শান্তি বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে চীনের আহ্বান

লেখক: Rumie
প্রকাশ: ৭ মাস আগে

Manual2 Ad Code

আমেরিকা অফিস: লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য সহায়ক পদক্ষেপ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি
আহ্বান জানিয়েছে চীন। বুধবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এই আহ্বান জানান। গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ 'অপারেশন সাউদার্ন স্ফিয়ার' নামে একটি অভিযানের ঘোষণা দিয়েছেন। এ ছাড়া চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নিকোলাস মাদুরোর নেতৃত্বাধীন ‘কার্টেল দে লস সোলস’কে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছে, যা ২০২৫ সালের ২৪ নভেম্বর থেকে কার্যকর হবে। যুক্তরাষ্ট্র আরও জানিয়েছে তারা ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর বিষয়টি উড়িয়ে দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় মুখপাত্র মাও নিং বলেন, ২০১৪ সালে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলকে ‘শান্তির অঞ্চল’ হিসেবে ঘোষণা করে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলো। চীন এই ঘোষণাকে দৃঢ়ভাবে সমর্থন করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code