‘লাভ লেটার্স’ নাটকের মঞ্চায়ন উপভোগ করলেন স্পিকার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: শনিবার (১১ মে) এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার।

এ সময় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান, পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান, সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান, হুইপ সানজিদা খানম, পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি তাজুল ইসলাম, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বেনজীর আহমেদ, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক, বীরেন সিকদার, আক্তারুজ্জামান, অপরাজিতা হক, আরমা দত্ত, কেহেলী কুদ্দুস, শাহদাব আকবর চৌধুরী, আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এবং এস এম ব্রহানী সুলতান মামুদ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

‘লাভ লেটার্স’ নাটকটি বাংলা রূপান্তর করেছেন আব্দুস সেলিম, নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার, নাট্যাভিনয় করেছেন রামেন্দু মজুমদার ও ফেরদৌসী মজুমদার। নাটক মঞ্চায়নে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিউটিক্যালস বিশেষজ্ঞ সৈয়দ ইশতিয়াক হোসেন, জাতীয় সংসদের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিরাসহ গণমাধ্যম কর্মীরা এসময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code