লালপুরের গোপালপুরে এসবিএসি ব্যাংকের উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual5 Ad Code

লালপুর (নাটোর)
নাটোরের লালপুরে সাউথ বাংলা এগ্রিকালসার এন্ড কমার্স ব্যাংক লিঃ (এসবিএসি) ব্যাংকের গোপালপুর উপশাখা ও এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোপালপুরে এ উপশাখা ও এটিএম বুথের উদ্বোধন করেন নাটোর-১ ( লালপুর – বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
এসবিএসি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং ব্যাংকের রাজশাহীর ফাস্ট ভাইস প্রেসিডেন্ট এন্ড হেড কামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশষ অতিথি ছিলেন নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবীদ হুমায়ুন কবির, নাটোরের এসএস ফিল্ড ইন্ড্রাস্টিজ লিঃ এর চিফ এ্যাডভাইজার কামাল উদ্দিন, এসবিএসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মাদ শফিউল আযম, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মুনজুরুল ইসলাম বিমল, ব্যাংকের নাটোর শাখার ব্যবস্থাপক জিএম শরীফুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী আব্দুস সামাদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code