লিপ সেকেন্ড থেকে সরে আসছে ফেসবুক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:লিপ সেকেন্ডের হিসাব থেকে সরে আসছে ফেসবুক। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রকৌশলীদের একটি ব্লগপোস্টে এক প্রকৌশলী ও একজন গবেষক সেকেন্ড সম্পর্কে আলোচনা করে দেখান— এটি কীভাবে নেটওয়ার্কের ক্ষতি করছে। আরও দেখান এর সমাধানের মাধ্যমে ফেসবুক কীভাবে আউটেজ এবং ক্লাউডের সমস্যা থেকে রেহাই পেতে পারে। লিপ সেকেন্ডের ধারণা প্রথম শুরু হয় ১৯৭২ সালে। এর মাধ্যমে কোঅর্ডিনেটেড ইউনিভার্সাল টাইমের (ইউটিসি) সঙ্গে অ্যাডজাস্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক টাইম (টিএআই) ও পর্যবেক্ষণ করা সৌর সময় (ইউটি১) এর পার্থক্য কমিয়ে আনা হয়। এনগেজেট জানায়, এটি অনেক সময় ম্যাচ করে না কিছু অনিয়ম এবং আবহাওয়া ও বিভিন্ন ভূতাত্ত্বিক কারণে পৃথিবীর গতি কমে আসার জন্য। যেমন বড় বড় পাহাড়ে বরফের ক্যাপ গলে যাওয়া এবং পুনরায় জমে যাওয়ার কারণে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code