ল্যাভরভের সফরে রোহিঙ্গা ও জ্বালানি গুরুত্ব পেতে পারে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ডেস্ক নিউজ:ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওরা) মন্ত্রী সম্মেলনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে তার ঢাকা সফরের আগ্রহের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে দেশটি। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর আইওরা মন্ত্রী সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি। একইসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয় নিয়েও আলোচনা হচ্ছে দুই পক্ষের মধ্যে বলে জানিয়েছে একাধিক সূত্র।

Manual4 Ad Code

ল্যাভরভের এটি হবে প্রথম ঢাকা সফর। দেশটির সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। কারণ, ১৯৭১ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাংলাদেশের পক্ষে ভেটো দিয়েছিল রাশিয়া। এছাড়া অন্য অনেক কারণে রাশিয়া বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। এরমধ্যে রয়েছে— নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সহযোগিতা, গম ও সারসহ অন্যান্য পণ্য আমদানি এবং রোহিঙ্গা সমস্যা সমাধানে সম্ভাব্য গুরুত্বপূর্ণ অংশীদার।
বিশেষজ্ঞদের মতে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এই সফর ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনেতিক কারণে তাৎপর্যপূর্ণ। অপরদিকে এই সফরে বাংলাদেশ তার চাওয়া-পাওয়াগুলোকে রাশিয়ার সঙ্গে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করতে সক্ষম হবে।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের তাৎপর্য নিয়ে জানতে চাইলে সাবেক পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক বলেন, ‘ভূ-রাজনৈতিক ও ভূ-অর্থনৈতিক প্রেক্ষাপটে এই সফর গুরুত্বপূর্ণ। এটি কোনও গোপন বিষয় নয় যে, আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া কিছুটা কোনঠাসা হয়ে পড়েছে। এরফলে যতটুকু দৃশ্যমান থাকা সম্ভব, রাশিয়া ততটুকু করতে চাইবে, সেটাই স্বাভাবিক।’

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code