শচীনের শহরে বাংলাদেশি এলিনের সেঞ্চুরি

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের সেরা বোলারদের ব্যাট হাতে শাসন করেছেন শচীন রমেশ টেন্ডুলকার। এই কিংবদন্তির শহরেই সেঞ্চুরি করেছেন বাংলাদেশের স্কুল বালক কালাম সিদ্দিকি এলিন। প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট (অনূর্ধ্ব-১৬) দলের হয়ে খেলতে গিয়ে এই কীর্তি গড়েছেন তিনি।

Manual8 Ad Code

মুম্বাই অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে প্রথম তিন দিনের ম্যাচে ইনিংস ও ১৭৪ রানে জেতার পর দ্বিতীয় তিনদিনের ম্যাচেও শক্ত অবস্থানে বাংলাদেশের ছোটরা। মুম্বাইকে প্রথম ইনিংসে ২১৪ রানে গুটিয়ে দিয়ে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল প্রথম দিন ১ উইকেটে ৩ রান নিয়ে শেষ করেছিল।

Manual6 Ad Code

বৃহস্পতিবার দ্বিতীয় দিনে ৫ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাওয়াদ। ১৬ রানে ২ উইকেট হারানোর পর তিনে নামা রিফাত বেগ ও চারে নামা কালাম সিদ্দিকি এলিন গড়েন ৯৭ রানের জুটি। আগের ম্যাচে অল্পের জন্য সেঞ্চুরি মিস করা রিফাত এদিন ৫ রানের জন্য হাফ সেঞ্চুরি মিস করেছেন। তবে সেঞ্চুরি তুলে নিয়েছেন এলিন। ২১১ বল খেলে ১৪ চারে ১০৩ রান করেছেন। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সামিউন বশির রাতুল অবশ্য ২৮ বল খেলে ২৫ রান করেছেন। এলিন আউট হওয়ার পর ধস নামে বাংলাদেশ ইনিংসে। সফরকারীরা মাত্র ১৩ রানের মধ্যে হারায় ৪ উইকেট। সবমিলিয়ে ৮০.৫ ওভারে ২৩৪ রান করে অলআউট হয়েছে প্রাইম ব্যাংক-বিসিবি কম্বাইন্ড স্কুল ক্রিকেট দল।

Manual2 Ad Code

২০ রানে পিছিয়ে থেকে শেষ বিকালে ব্যাট করতে নামে মুম্বাই অনূর্ধ্ব-১৬ দল। দিনশেষে ১০ ওভারে ২৫ রান করতে তারা ১ উইকেট হারিয়েছে। প্রথম ম্যাচের তৃতীয় দিনের মতো দাপুটে বোলিং করতে পারলে ম্যাচ জেতার পরিস্থিতি তৈরি করতে পারবে বাংলাদেশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code