শনিবার থেকে অভ্যন্তরীণ তিন রুটে বিমানের ফ্লাইট

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনা ভাইরাসের কারণে দীর্ঘ ১২১ দিন পর আগামী শনিবার (২৫ জুলাই) থেকে অভ্যন্তরীণ তিন রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে এ তিন রুটে প্রতিদিন কয়টি ফ্লাইট পরিচালনা করবে বিষয়টি পরিষ্কার করেনি সংস্থাটি। জানা গেছে, শনিবার থেকে বিমান অভ্যন্তরীণ রুট চট্টগ্রাম, সিলেট ও সৈয়দপুরে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে। আপাতত তিন রুটে প্রতিদিন একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে। পরবর্তীতে যাত্রী চাহিদা সাপেক্ষে ফ্লাইট বাড়ানো হবে। যাত্রীরা বিমানের বিক্রয় অফিস, ওয়েবসাইট, মোবাইল অ্যাপস ও এজেন্টের মাধ্যমে টিকিট ক্রয় করতে পারবেন। এ সংক্রান্ত বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইট www.biman-airlines.com অথবা কল সেন্টারে ০১৭৭৭৭১৫৬১৩-১৬ যোগাযোগ করে জানা যাবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code