শপথ অনুষ্ঠানে মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে, ক্ষোভ ট্রাম্পের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস:

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন যে, তার ২০ জানুয়ারির শপথ অনুষ্ঠানের দিনও মার্কিন পতাকা অর্ধনমিত থাকবে।

Manual5 Ad Code

সম্প্রতি প্রয়াত সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের স্মরণে এক মাস পতাকা অর্ধনমিত রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

Manual7 Ad Code

২৯ ডিসেম্বর কার্টারের মৃত্যুর পর প্রেসিডেন্ট জো বাইডেন ৩০ দিনের জন্য মার্কিন পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন। এটি যুক্তরাষ্ট্রে সাবেক প্রেসিডেন্টের মৃত্যুতে অনুসৃত একটি ঐতিহ্যবাহী প্রথা।

৯ জানুয়ারি কার্টারের স্মরণসভায় যোগ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করা ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যাল পোস্টে এই সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি উল্লেখ করেন, তার শপথ অনুষ্ঠানের সময় পতাকা অর্ধনমিত রাখা ডেমোক্র্যাটদের আনন্দিত করেছে।

ট্রাম্প বলেন, ডেমোক্র্যাটরা উল্লসিত যে আমার শপথ অনুষ্ঠানের দিন আমাদের মহান আমেরিকার পতাকা ‘অর্ধনমিত’ অবস্থায় থাকতে পারে। তারা আসলে দেশকে ভালোবাসে না, কেবল নিজেদের কথা ভাবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code