শরণখোলায় ১৪ বছর পরে পুনঃ বহাল মাতৃভাষা কলেজের অধ্যক্ষ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

শরণখোলা (বাগেরহাট):
শরণখোলায় মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা নিয়ে দন্ধে বরখাস্ত হওয়া অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার ১৪ বছর পরে পুনঃ বহাল হলেন। গত ১৫ জানুয়ারী হাইকোটের এক আদেশে যশোর শিক্ষা বোর্ডের দেয়া পুনঃ বহালের নির্দেশ কার্যকর হয়েছে।
সোমবার সকালে মাতৃভাষা কলেজের অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম তালুকদার শরণখোলা প্রেসক্লাবে সাংবাদিকদের এক লিখিত অভিযোগে জানান, বিএনপি-জামাত জোট সরকারের সময় জামায়াতের এমপি মুফতি আঃ সত্তারের ক্ষমতায় জামায়াত নেতা মাওলানা মুহাম্মদ মতিউর রহমান মতিন নিজে মাতৃভাষা কলেজের প্রতিষ্ঠাতা হওয়ার ষড়যন্ত্র করে তাকে কলেজ থেকে বরখাস্ত করেন। পরে আবেদনের প্রেক্ষিতে যশোর শিক্ষা বোর্ড তাকে অধ্যক্ষ পদে পুনঃ বহালের আদেশ দেন। বোর্ডের ওই আদেশের বিরুদ্ধে মতিউর রহমানের ঘনিষ্টজন জাহাঙ্গীর হোসেন মুন্সি আদালতে মামলা করে তা স্থাগিত করান। দীর্ঘ আইনী লড়াইয়ের পরে মামলার চুড়ান্ত বিচারে গত ১৫ জানুয়ারী হাইকোর্টের বিচারপতি আশিষ রঞ্জন দাসের একক বেঞ্চের এক আদেশে বাগেরহাট সহকারী জজ আদালতে জাহাঙ্গীরের দায়ের করা দেঃ ৩১/২০১০ নং মামলার রায় ও ডিগ্রী খারিজ করে দেন। ফলে দীর্ঘ ১৪ বছর পরে যশোর শিক্ষা বোর্ডের পুনঃ বহালের আদেশ কার্যকর হওয়ায় বাঁধা নেই।
অপরদিকে অধ্যক্ষ নজরুল ইসলাম যাতে কলেজে যোগদান করতে না পারেন সেজন্য প্রতিপক্ষরা বিভিন্ন ষড়যন্ত্র ও হুমকি দিচ্ছেন বলে তিনি অভিযোগ করেন।
জানতে চাইলে মাতৃভাষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ অলিয়ার রহমান বলেন, নজরুল ইসলাম হাই কোর্টের রায় পেলে আমি তাকে স্বাগত জানাই। তিনি অধ্যাক্ষের দায়ীত্ব পেলে আমার কোন সমস্যা নেই।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code