শরিফুলের কোচ মুস্তাফিজ !

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

স্পোর্টস ডেস্কঃ 

Manual3 Ad Code

জাতীয় দলে পেসার শরিফুল ইসলামের জার্নি মাত্র শুরুর দিকে। তিন ফরম্যাট মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ১০টি ম্যাচ। এরমধ্যেই নিজের জাত ছিনিয়ে জায়গা করে নিয়েছেন লাল সবুজের পেস অ্যাটাকে। সেই শরিফুল জানিয়েছেন সতীর্থ মোস্তাফিজুর রহমানের কথা; যিনি যুবাবিশ্বকাপজয়ী এই পেসারের কাছে কোচের মতো।

Manual7 Ad Code

‘সবসময় মোস্তাফিজ ভাই আমাকে অনুশীলনে বলেন আর ম্যাচের পর বলেন, যদি কোনো বাজে বল করি পরে বলেন যে এগুলো না করলে ভালো হয়। অনুশীলনে কোনো ভুল হলে উনি কোচের মতোই অনেকটা শিখিয়ে দেন।’

শরিফুল এখন পর্যন্ত খেলেছেন ১টি টেস্ট ও ৪টি  ওয়ানডে এবং ৫ টি-টোয়েন্টি। সব মিলিয়ে উইকেট নিয়েছেন ১৫টি। তার মধ্যে টেস্টে ১টি ও ওয়ানডে, টি-টোয়েন্টিতে ৭টি করে। ওয়ানডেতে ওভার প্রতি ছয়ের নিচের রান দিলেও শরিফুল ট-টোয়েন্টিতে খরুচে। এখন পর্যন্ত ৫টি-টোয়েন্টিতে ওভার প্রতি ৮.৫৬ রান করে দিয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ২ টি-টোয়েন্টি ম্যাচে শরিফুল নিয়েছেন ৫ উইকেট। সর্বোচ্চ দ্বিতীয় ম্যাচে নেন ৪ ওভারে ৩৩ রান দিয়ে ৩ উইকেট। এ ম্যাচে ইনজুরির কারণে ছিলেন না মোস্তাফিজ। বাংলাদেশও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। তাই শরিফুল জানালেন মোস্তাফিজের অভাবের কথা। এর আগে প্রথম ম্যাচে মোস্তাফিজ নিয়েছিলেন ৩ উইকেট। মোস্তাফিজ দলে না থাকায় শরিফুলের ওপরও দায়িত্ব অনেক বেড়ে যায়।

Manual4 Ad Code

শরিফুল বলেন, ‘মোস্তাফিজ ভাইয়ের কথা বলেন। উনি এখন একটু ইনজুরড। উনি না থাকাতে টিম একটু চাপে  আছে। সেটা আমি চেষ্টা করতেছি যাতে না (চাপ) থাকে।’

শরিফুল জানিয়েছেন বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজের কথাও। এই পেসারের মতে গিবসনের পরামর্শে তিনি ভালো ফল পাচ্ছেন।

Manual5 Ad Code

শরিফুল বলেন, ‘সে (গিবসন) আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিয়েছে। ব্যাটসম্যানকে কীভাবে রিড করতে হয় (বুঝতে হয়)। তারপর নতুন বলে ও পুরাতন বলে সবকিছু অনুশীলন করছি। সেগুলো ম্যাচে প্রয়োগ করার পর ভালো ফল আসছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code