

ডেস্ক রিপোর্ট, ঢাকা: অবশেষে রঙিন পাল উঠলো ‘গলুই’-এ। নতুন করে আবারও জামালপুরে আসছে শাকিব খান-পূজা চেরী অভিনীত ও এসএ হক অলিক পরিচালিত এ ছবিটি। আজ (১০ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক নির্দেশনায় জেলার তিনটি মিলনায়তন ছবিটির প্রদর্শনীর জন্য খুলে দেওয়ার কথা ব লা হয়েছে।
এর আগে জামালপুর শিল্পকলা একাডেমিসহ আরও একটি মিলনায়তনে এর প্রদর্শন বন্ধ করে দেয় স্থানীয় জেলা প্রশাসক। একাডেমিতে ‘বাণিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না’- ১৯১৮ সালের এই আইনে ‘গলুই’ প্রদর্শনী বন্ধ করেন মুর্শেদা জামান নামের সেই কর্মকর্তা।