শান্তির বার্তায় শ্রীমঙ্গলে র‍্যালি ও মানববন্ধন

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual6 Ad Code

মো: নাছির আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি : বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা, সহিংসতা পরিহার এবং সামাজিক সম্প্রীতি জোরদারের আহ্বানে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১১টায় পিস ফ্যাসিলিটেটরস গ্রুপ (পিএফজি), শ্রীমঙ্গলের আয়োজনে শহরের চৌমুহনা থেকে র‍্যালি বের করা হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আবার চৌমুহনায় এসে শেষ হয়। পরে একই স্থানে শান্তি ও সম্প্রীতির গুরুত্ব তুলে ধরে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও মতবিনিময়ের বিকল্প নেই। বিভেদ ও সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সংস্কৃতি গড়ে তুলতে হবে। সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে ব্যক্তি পর্যায় থেকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানে পিএফজি শ্রীমঙ্গলের কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমদ, পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক মো. শামীম আহমেদ, অ্যাম্বাসেডর মাওলানা এম এ রহিম নোমানী, শ্রীমঙ্গল ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, আশীদ্রোন ইউনিয়নের ইউপি সদস্য মো. মকসুদুর রহমান, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন(আমাসুফ) মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সবুজ এবং (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি শাহ্ মসুদ আহমদ বক্তব্য দেন।

Manual2 Ad Code

এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. সাইফুদ্দিন (সাবলু), পিএফজির অ্যাম্বাসেডর নাফিসা তাবাসসুম ফারিয়া, সদস্য নাজমুন নাহার লাভলী, মাওলানা আশরাফ হোসেন, নূর মোহাম্মদ, নূর মোহাম্মদ সাগর, মো. সামছুল ইসলাম,আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির আহমেদ, সাংবাদিক ও শিক্ষক আশিকুর রহমান চৌধুরী এবং শিক্ষক মো. আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code