শাবিতে শিক্ষক নিয়োগে অসন্তোষ, বাতিলের দাবিতে বিক্ষোভ

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual8 Ad Code

এমদাদুর রহমান চৌধুরী জিয়া

Manual6 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে শুরু হয়েছে সিন্ডিকেট বৈঠক। আর ভবনের বাহিরে শিক্ষার্থীরা শুরু করেছেন বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১১টার দিকে ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল (পিএমই) বিভাগের একদল শিক্ষার্থী এ বিক্ষোভ শুরু করেন।

Manual5 Ad Code

শিক্ষার্থীদের দাবি, গত প্রশাসন থাকাকালীন সময়ে যোগ্যতা পূরণ না করে পিএমই বিভাগের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়োগ বাতিল চান তারা।
শিক্ষার্থীদের অভিযোগ, পিএমই বিভাগে যোগ্যতা পূরণ না করেই গত বছরের জুনে একজন প্রভাষককে নিয়োগ দেওয়া হয়। তাঁদের দাবি, নিয়োগ বিজ্ঞপ্তির শর্ত না মানা সত্ত্বেও তৎকালীন প্রশাসন ওই শিক্ষককে নিয়োগ দেয়। এ নিয়োগ বাতিলের দাবি জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী আজ বেলা ১১টা ২০ মিনিটে উপাচার্যের কার্যালয়ে সিন্ডিকেট সভা শুরু হয়।
প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন—‘জুলাইয়ের বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’, ‘যোগ্যতা না গোলটেবিল, যোগ্যতা যোগ্যতা’, ‘ঘুষ না মেধা, মেধা মেধা’, ‘দালালি না রাজপথ, রাজপথ’, ‘এই নিয়োগ বাতিল করো, করতে হবে’ ইত্যাদি।

বিক্ষোভে অংশ নেওয়া পিএমই বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আবু বকর বলেন, ‘আমাদের বিভাগে তাজবিউল ইসলাম নামের এক প্রভাষককে নিয়োগ দেওয়া হয়, যিনি নিয়োগের যোগ্যতা পূরণ করেননি। গত (২৩৫তম) সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত হয়েছে যে তাঁর নিয়োগে অনিয়ম হয়েছে এবং তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু এখনো তিনি কোনো উত্তর দেননি। আমাদের একটাই দাবি, এই অযোগ্য শিক্ষককে আমরা ক্লাসে দেখতে চাই না। যদি তাঁর নিয়োগ বাতিল না হয়, তাহলে আমরা ক্লাস বর্জন করব।’ desk jb

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • বাতিলের দাবিতে বিক্ষোভ
  • শাবিতে শিক্ষক নিয়োগে অসন্তোষ
  • Manual1 Ad Code
    Manual6 Ad Code