শাবি ছাত্রলীগের ১২ নেতাকর্মী বহিষ্কার

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual5 Ad Code
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শাখা ছাত্রলীগের ১২ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃংখলা ভঙ্গের দায়ে এদের বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য আবু সাঈদ আকন্দ ও সাজিদুল ইসলাম সবুজকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শাবিতে মঙ্গলবার রাতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার পর বুধবার তাদের বহিষ্কার করা হয়।
কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বহিষ্কৃত অন্যরা হলেন- শাবি শাখার সহ-সভাপতি সৈয়দ জুয়েম, যুগ্ম সধারণ সম্পাদক আশরাফুল আলম অন্তু, সাংগঠনিক সম্পাদক দোলন আহমেদ, উপ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লক্ষণ চন্দ্র বর্মণ, সদস্য মুনকির কাজি, তৌফিকুর রহমান তন্ময়, বাসির মিয়া, কর্মী মেহের উদ্দিন হিমেল, রায়হান আহমেদ ও শরিফুল ইসলাম।
শাবি শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক সাইফ উদ্দিন বলেন, শাবিতে সংঘর্ষের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ কোন দুষ্কৃতকারীকে প্রশ্রয় দেয় না বলে জানান তিনি।
মঙ্গলবার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ছাত্রলীগের দুপক্ষের সংর্ঘষের ঘটনা ঘটে। এতে এস এম আব্দুল্লাহ রণি নামের এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code