শাহজালালে ১ কোটি ৪০ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ আটক ২

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুক্রবার সকালে সৌদি রিয়াল পাচারের চেষ্টাকালে দুইজন বহির্গমন যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বাংলাদেশি মুদ্রার ১ কোটি ৪০ লাখ টাকা সমমূল্যের সৌদি রিয়েল নিয়ে বাহরাইন যাওয়ার চেষ্টা করে তারা। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

আটক যাত্রীরা হচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার জুয়েল (৩৬) এবং কুমিল্লা জেলা নিবাসী গোলাম রব্বানী (৪৬)।

Manual1 Ad Code

অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক বলেন, আজ ভোর ৫ টা ৪০ মিনিটে গালফ এয়ারের একটি ফ্লাইটে তারা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যাবেন। এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের দুজনকে হোল্ডিং লাউঞ্জের ভিতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়, বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি ৪০ লাখ টাকা । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নজরদারি করা হয়।

জিয়াউল হক বলেন, তারা লাগেজগুলো বুকিং দিয়ে ফ্লাইটে উঠার জন্য অপেক্ষা করছিলেন। উড়োজাহাজ থেকে তাদের লাগেজ তল্লাশি করে এসব মুদ্রা পাওয়া যায়। লাগেজের নিচের অংশ লুকিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তারা।

Manual1 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দুবাইয়ে এসব মুদ্রা পাচার করার চেষ্টা করছিল তারা। এই দুইজন নিয়মিত ভ্রমণ করেন। প্রতি সপ্তাহেই তারা দুবাইয়ে যাতায়াত করেন। সোনা চোরাচালানের উদ্দেশে এসব মুদ্রা ব্যবহার করা হতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code