শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা:  ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল মানবসম্পদ ছাড়া রোবট, এআই কিংবা আইওটিসহ ডিজিটাল বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘আমাদের মানুষ আছে, তাদের সম্পদে পরিণত করতে হবে। প্রচলিত শিক্ষা মানুষকে সম্পদে পরিণত করে না। একজন শিক্ষার্থী যে বিষয়েই লেখাপড়া করুক না কেন, তাকে ন্যূনতম ডিজিটাল দক্ষতা অর্জন করতেই হবে। পরিবর্তিত বিশ্বে ডিজিটাল মানবসম্পদই কেবল পারবে প্রযুক্তি বিপ্লবের এক মহা প্রতিযোগিতা মোকাবিলা করতে।’ ঢাকায় আইইবি তড়িৎ প্রকৌশল বিভাগ আয়োজিত ‘অ্যালিকেশন অব রোবটিকস অ্যান্ড অটোমেশন বাংলাদেশ টার্গেটিং ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code