শিল্পী সহযোদ্ধাদের পাশে গ্রাম থিয়েটার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

স্টাফ রিপোর্টঃ

বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের উদ্যোগে ও গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চলের সহযোগিতায় করোনার দুঃসময়ে শিল্পী, সংস্কৃতিসেবী অন্যান্য পেশার মানুষের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

৯ মে রোববার নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়াম মুক্তমঞ্চে ১০০ পরিবারকে ১০০০ কেজি চাল বিতরণের প্রথম পর্যায়ে ১০ কেজি করে ৫০০ কেজি চাল বিতরণের কার্যক্রম অনুষ্টিত হয়।

এসময় বক্তারা বলেন কোভিড মহামারীর এ দুঃসময়ে মানুষই মানুষের পাশে দাঁড়ানো উচিৎ। বাংলাদেশ গ্রাম থিয়েটারের এ খাদ্য সহায়তা কার্যক্রমে আমরা আমাদের শিল্পী, সহযোদ্ধাদের পাশে দাঁড়াবার চেষ্টা করেছি, আমরা সকলে যদি এভাবে এগিয়ে আসি নিশ্চয়ই এই দুঃসময় কাটিয়ে উঠবো। করোনাকে জয় করে নতুন পৃথীবির জন্য অবশ্যই সবাইকে সরকারের স্বাস্থবিধি মেনে মাস্ক পরে চলতে হবে।

 

অনুষ্ঠানে বাংলাদেশ গ্রাম থিয়েটারের উদ্যোগে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু।

Manual8 Ad Code

৫০টি পরিবারের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের সমন্বয়ক রজত কান্তি গুপ্ত, বাংলাদেশ গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চলের সমন্বয়ক সৈয়দ সাইমূম আনজুম ইভান।

Manual5 Ad Code

এসময় বাংলাদেশ গ্রাম থিয়েটার সদস্য সংগঠন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন নবশিখা নাট্যদলের তন্ম্য় নাথ তনু, মৃত্তিকায় মহাকাল এর সমন্বয়ক মারুফ আহমেদ মুন্না, সদস্য রাজকুমার দে জয়, থিয়েটার বাংলার মো. তাজুদ মিয়া কামালী, মুর্শেদ তালুকদার নির্ঝর, সমির দাশ, থিয়েটার একদল ফিনিক্সের সভাপতি আবু বকর আল আমিন, আবুল হাসনা্ত স্বপন প্রমুখ।

Manual4 Ad Code

উল্লেখ্য বাংলাদেশ গ্রাম থিয়েটার সিলেট বিভাগের উদ্যোগে ও গ্রাম থিয়েটার এম এ জি ওসমানী অঞ্চলের সহযোগিতায় করোনার দুঃসময়ে শিল্পী, সংস্কৃতিসেবী অন্যান্য পেশার মানুষের মধ্যে খাদ্য সহায়তা এ কার্যক্রমের ২য় পর্যায়ে আরো ৫০০ কেজি চাল তুলে দেওয়া হবে।

 

 

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code