শিশুদের পাশে এমিরেটস এয়ারলাইন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট: সংযুক্ত আরব আমিরাতের বিমান সংস্থা এমিরেটসের একটি ফাউন্ডেশন আছে। সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে এমিরেটসের ফ্লাইটগুলোর যাত্রী ও কর্মীদের অনুদানের ওপর ভিত্তি করে এটি পরিচালিত হচ্ছে।
অলাভজনক দাতব্য প্রতিষ্ঠানটি ১৮ বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে। শিশুদের নিরাপদ আশ্রয় ও মৌলিক চাহিদা যেমন– খাদ্য ও মেডিক্যাল সেবা প্রদান এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে কাজের সুযোগ সৃষ্টি নিয়ে বিভিন্ন প্রকল্পে সহায়তা অব্যাহত রাখে এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশন।
এ উপলক্ষে এমিরেটসের সভাপতি ও এমিরেটস এয়ারলাইন ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার টিম ফ্লার্ক বলেন, ‘ভবিষ্যৎ গঠনে শিশুরা সারাবিশ্বের কাছে একটি সম্মিলিত আশা। তাই সব ধরনের সুযোগ ও মর্যাদা তাদের প্রাপ্য।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code