শিশুদের শরীরে মেদ জমে কেন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ: অনেকে আবার সুস্বাস্থ্য বলতে সন্তানের নাদুস-নুদুস চেহারাকে পছন্দ করেন। সন্তান গোগ্রাসে না খেলে বাবা-মায়ের কপালে ভাজ পড়ে। কিন্তু তারা জানেন না অধিকাংশ সময় অতিরিক্ত ওজন শিশুর শরীরে বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করতে পারে।
শিশুর উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে ওজন বাড়ে, তবে তা সঠিক অনুপাতে বাড়ছে কিনা সেদিকে খেয়াল রাখা জরুরি। না হলে কখন যে আপনার শিশু স্থূলকায় হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না।
শিশুর ওজন কেন বাড়ে
দৈহিক ওজন বৃদ্ধির মূল কারণ হলো শক্তি ও তার ব্যবহারের মধ্যে অসঙ্গতি। আমাদের গৃহীত প্রায় প্রতিটি খাবারেই শক্তি ক্যালরি হিসেবে থাকে। আমরা আমাদের পছন্দ, সামর্থ্য ও অভ্যাস অনুযায়ী খাদ্যগ্রহণ করে থাকি। মানুষের বয়স, লিঙ্গ, ওজন আর দৈনন্দিন কাজের ওপর শরীরের ক্যালরির চাহিদা নির্ভর করে।
প্রকৃতপক্ষে কেউ যদি তার প্রাত্যহিক চাহিদার চেয়ে বেশি ক্যালরি প্রতিদিন বা প্রায়ই খাবারের মাধ্যমে গ্রহণ করে, তবে তার বাড়তি অংশ শরীরে মেদ হিসেবে জমতে থাকবে।
প্রয়োজনের তুলনায় বেশি খাবার খেলে শক্তি গ্রহণের তুলনায় যদি ক্যালরি খরচ কম হয় তা হলে দেহের ওজন বাড়তে থাকবে। আমাদের দেহের ভেতরের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করার জন্য প্রতি মিনিটে একটি নির্দিষ্ট পরিমাণ ক্যালরি ব্যবহার করে।
প্রতিটি মানুষেরই তার সারা দিনের ক্যালরি চাহিদার কাছাকাছি পরিমাণ ক্যালরি খাদ্য ও পানীয়ের মাধ্যমে গ্রহণ করার চেষ্টা করতে হবে। বাড়ন্ত ছেলেমেয়ে ও গর্ভবতী মহিলাদের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ অতিরিক্ত খাদ্যগ্রহণের পরামর্শ দেওয়া হয়।
এ ছাড়া সবার জন্য চাহিদা হিসেবে খাদ্যগ্রহণের অভ্যাস করাটা জরুরি। কারও কারও আবার খাদ্য উপাদান পরিবর্তনের বিশেষ দরকার হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code