শিশু একাডেমির বইমেলা শুরু ২১ মার্চ

লেখক:
প্রকাশ: ৮ years ago

Manual1 Ad Code

বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ‘নবম শিশু একাডেমি বইমেলা’ শুরু হতে যাচ্ছে আগামী ২১ মার্চ থেকে। মেলাটি চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত। ‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙ্গিন’ প্রতিপাদ্য নিয়ে ঢাকায় শিশু একাডেমির উন্মুক্ত স্থানে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের মেলায় অংশ নিতে যাচ্ছে দেশের মোট ৭০টি প্রকাশনী।

Manual2 Ad Code

 

Manual2 Ad Code

বাংলাদেশ শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন জানান, ‘২১ মার্চ (বৃহস্পতিবার) বিকাল পাঁচটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন্নাহার। সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন শিশু একাডেমির পরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন’।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

এবারের মেলায় মোট ৭০টি প্রকাশনা সংস্থার স্টল থাকছে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৭টা পর্যন্ত চলবে এই মেলা। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে। মেলায় সর্বোচ্চ ২৫ ভাগ কমিশনে বই বিক্রির কথা রয়েছে। এবারের মেলায় শিশুদের বইয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে সকল প্রকাশনীর সব ধরনের বই মেলায় পাওয়া যাবে।

 

 

পাশাপাশি মেলা উপলক্ষে প্রতিদিন মেলামঞ্চে অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে থাকবে শিশু-কিশোরদের পরিবেশনায় গান, নৃত্য, আবৃত্তি, নাট্যাংশ, বই থেকে পাঠ, আলোচনা। প্রতিদিন সন্ধ্যায় মেলায় ছয়দিনে ৬টি শিশু বিষয়ক চলচ্চিত্র প্রর্দশন করা হবে। অনুষ্ঠানগুলোতে শিশুকিশোর ছাড়াও দেশের খ্যাতিমান লেখক, শিল্পী ও গবেষকরা অংশ নেবেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code