শীতার্তদের পাশে সাবেক অর্থমন্ত্রী মুহিত

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual4 Ad Code

সিলেট নগরীতে শীতার্ত লোকজনদের মধ্যে কম্বল বিতরণ করেছেন সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

মঙ্গলবার দুপুর ১টার দিকে ব্যাক্তিগত তহবিল থেকে এসব কম্বল নগরীর বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেন।

Manual1 Ad Code

এসময় সাবেক অর্থমন্ত্রী বলেন, আমি এই সিলেটের সন্তান। অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে সবসময় চেষ্টা করেছি আপনাদের পাশে থাকার। এখন আমি অবসরে আছি, তবুও সবসময় এই সিলেটের টান অনুভব করি। তাই আমি ব্যাক্তিগতভাবে আমার বিভিন্ন বন্ধু-বান্ধবদের সহযোগিতায় শীতার্তদের পাশে দাড়ানোর চেষ্টা করেছি।

Manual5 Ad Code

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিলের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা চেয়ারম্যান এস এম নুনু মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সিলেট সিক্সার্সের চেয়ারম্যান শাহেদ মুহিত, মান্তাসা মুহিত, সাবেক ছাত্রনেতা আ স ম রাশেদ, যুবলীগ নেতা কিশোর ভট্টাচার্য জনিসহ নগরীর ২৭টি ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code