শীতে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে করোনাভাইরাস

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: শীতকালে করোনাভাইরাসের সংক্রমণ ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ গবেষকরা বলছেন, শীতে দ্বিতীয় দফার সংক্রমণে কেবল যুক্তরাজ্যেই এক লাখ ২০ হাজার মানুষ মারা যেতে পারে। তবে দ্রুততর সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে এই মৃত্যুর সংখ্যা কমে আসবে বলে মনে করছেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, ৩৭ জন বিজ্ঞানী ও অ্যাকাডেমিশিয়ান মিলে এই গবেষণা প্রতিবেদনটি তৈরি করেছেন। সম্ভাব্য সর্বোচ্চ খারাপ পরিণতির কথা বিবেচনা করে তারা একটি মডেল দাঁড় করিয়েছেন। এতে বলা হচ্ছে, শীতে দ্বিতীয় দফার সংক্রমণে কেবল ব্রিটেনের হাসপাতালেই ২৪ হাজার পাঁচশ থেকে দুই লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে। সর্বোচ্চ মৃত্যু হতে পারে ২০২১ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code