শেখ হাসিনাকে বাইডেনের চিঠি: একসঙ্গে কাজ করার আগ্রহ

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে একসঙ্গে কাজ করার আগ্রহ
জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো
বাইডেন। তিনি চিঠিতে উল্লেখ করেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে উভয় দেশের ভিশনকে
বাস্তবায়ন করার জন্য অংশীদারত্বমূলকভাবে কাজ করবে দুই দেশ।

রবিবার (৪ ফেব্রুয়ারি) মার্কিন দূতাবাসের পক্ষ থেকে ওই চিঠি পররাষ্ট্র
মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্যে জানানো হয়, চিঠিতে প্রেসিডেন্ট বাইডেন
বলেছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্যকে সমর্থন করতে
এবং একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য যৌথ ভিশনে
বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

Manual3 Ad Code

জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারত্বের পরবর্তী অধ্যায় শুরুর এ
সময় আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং
জ্বালানি, বৈশ্বিক বিষয়ে কাজ চালিয়ে যাওয়ার জন্য আমার প্রশাসনের আন্তরিক
ইচ্ছা প্রকাশ করতে চাই।

Manual6 Ad Code

তিনি আরও বলেন, স্বাস্থ্য, মানবিক সহায়তা, বিশেষ করে রোহিঙ্গা শরণার্থীদের জন্য
এবং আরও অনেক ক্ষেত্রে কাজ করার আমাদের একটি দীর্ঘ ও সফল ইতিহাস রয়েছে।
আমাদের জনগণের মধ্যে শক্তিশালী বন্ধন দুই দেশের এই সম্পর্কের ভিত্তি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code