শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপেই শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে: ওবায়দুল কাদের

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

জাতীয় ডেস্ক:

Manual4 Ad Code

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমরা আজকে যে সংকট অতিক্রম করে শান্তিপূর্ণ নির্বাচন করতে পেরেছি, এটা আমাদের নেত্রী শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপের ফলেই সম্ভব হয়েছে।

রেডিওটুডে জানায়, তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে যে দক্ষতা, দূরদর্শিতার পরিচয় দিয়েছেন সে কারণেই মূলত আমরা সাহস পাই, আমরা আশা রাখি। তিনি আমাদের আশার বাতিঘর, তিনি আমাদের স্বপ্নের সাহসী ঠিকানা। আমরা বিশ্বাস করি, শেখ হাসিনার মতো নেতৃত্ব যে দেশে আছে সে দেশ এগিয়ে যাবে।

মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- এই তিন চ্যালেঞ্জ সরকারকে আগামীতে মোকাবেলা করতে হবে।

Manual6 Ad Code

বিডিনিউজ জানায়, তিন খাত নিয়ে বিশ্বসংকটের বাস্তবতা থেকে বাংলাদেশকে মুক্ত করা ‘সহজ কাজ নয়’ বলেও মনে করেন তিনি।

শুক্রবার (১২ জানুয়ারি) সকালে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন কাদের।

Manual5 Ad Code

নতুন সরকারের সামনে কী কী চ্যালেঞ্জ থাকছে এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, “চ্যালেঞ্জ আসলে, রাজনৈতিক, কূটনৈতিক এবং অর্থনৈতিক- সামনে এই তিনটি চ্যালেঞ্জ রয়েছে। এই তিনটি খাতে বিশ্ব সংকটের যে বাস্তবতা, তার প্রতিক্রিয়া থেকে বাংলাদেশকে মুক্ত করা অত সহজ কাজ না।

Manual8 Ad Code

আওয়ামী লীগের রাজনীতি নিয়ে দলের সাধারণ সম্পাদক কাদের বলেন, “চলার পথ কখনও পুস্প বিছানো ছিল না, আমাদের চলার পথ জন্ম থেকে এ পর্যন্ত কন্টকাকীর্ণই ছিল। কাজেই এই পথ আমরা অতিক্রম করি, বঙ্গবন্ধুর নেতৃত্ব আমরা স্বাধীনতা অর্জন করেছি, এখন বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে মুক্তির কঠিন লড়াই অতিক্রম করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলব।”

নতুন সরকারের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে কাদের বলেন, “আমরা মন্ত্রিপরিষদ নিয়ে বৈঠক করব। বিশেষ করে আমাদের যে নির্বাচনি ইশতেহার ছিল, সেই ইশতেহার বাস্তবায়নই আমাদের মূল টার্গেট।”

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code