শেখ হাসিনার সেই পিয়নের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট:

Manual6 Ad Code

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) মো. জাহাঙ্গীর আলমের ব্যাংক অ্যাকাউন্টে ৬২৬ কোটি ৬৫ লাখ টাকার লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে জাহাঙ্গীর ও তার স্ত্রীর কামরুন নাহারের বিরুদ্ধে ২৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুদক।

Manual4 Ad Code

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার এজাহারে সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম স্থাবর ও অস্থাবর মিলিয়ে ১৮ কোটি ২৯ লাখ ১০ হাজার ৮৮২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তিনি এবং তার মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে অবৈধ উপায়ে অর্জিত অর্থ ভোগ করার উদ্দেশ্যে আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে মোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা/ক্রেডিট করেছেন এবং বিভিন্ন মাধ্যমে ওই অর্থ উত্তোলন ও স্থানান্তর করা হয়েছে।

দুদকের অনুসন্ধানের সূত্রে জানা যায়, মো. জাহাঙ্গীর আলম এসব অর্থ অর্জন করে নিজের এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে ব্যাংকে একাধিক হিসাব খুলেছেন। তার আটটি ব্যাংকের ২৩টি অ্যাকাউন্টে সর্বমোট ৬২৬ কোটি ৬৫ লাখ ১৮ হাজার ১০৭ টাকা জমা হয়েছে এবং ৬২৪ কোটি ৬০ লাখ ১৫ হাজার ৬৭১ টাকা উত্তোলন করা হয়েছে। এসব লেনদেন অস্বাভাবিক ও সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। এছাড়া, জাহাঙ্গীরের মালিকানাধীন স্কাই রি-অ্যারেঞ্জ নামে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের একটি চলতি অ্যাকাউন্টে ২০২৪ সালের প্রথম ৫ মাসে ৮৩ দিনে ১৭৮ কোটি টাকা জমা ও উত্তোলন করা হয়েছে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code