শেষ সপ্তাহে শেয়ার বাজার চাঙ্গা

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: বছরের শেষ সপ্তাহ হাসিমুখেই পার করেছেন দেশের শেয়ারবাজারের বিনিয়োগকারীরা। বড় উত্থানের কারণে গেল এক সপ্তাহে বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ২২ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। ফলে টানা পাঁচ সপ্তাহের ঊর্ধ্বমুখিতায় শেয়ারবাজারের বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ ৫৭ হাজার কোটি টাকার ওপরে বেড়ে গেছে। এ বিনিয়োগ বেড়েছে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। বড় অঙ্কের বিনিয়োগ বাড়ার পাশাপাশি সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে শেষ সপ্তাহজুড়ে। সেই সঙ্গে সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মোটা অঙ্কের লেনদেন হয়েছে। ফলে দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় দেড় হাজার কোটি টাকায় পৌঁছে গেছে। এতে সপ্তাহজুড়েই বিনিয়োগকারীদের মুখে ছিল চওড়া হাসি। গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৪৮ হাজার ২৩০ কোটি টাকা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৪ লাখ ২৫ হাজার ৭৯৪ কোটি টাকা। অর্থাৎ, ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২২ হাজার ৪৩৬ কোটি টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code