শেহজাদের জন্য দোয়া চাইলেন শাকিব-বুবলী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

বিনোদন ডেস্কঃ বাবা-মা হয়েছেন ঢাকাই সিনেমার তারকা জুটি শাকিব খান-বুবলী। আড়াই বছর আগে তাদের ঘর আলো করে এসেছে ছোট্ট রাজপুত্র শেহজাদ খান বীর। অবশেষে ছেলেকে প্রকাশ্যে আনলেন। পাশাপাশি শেহজাদের জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন তারা।

Manual5 Ad Code

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় শাকিব খান তার ভেরিফায়েড ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

Manual8 Ad Code

তিনি আরও লেখেন, শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

Manual2 Ad Code

অন্যদিকে একই স্ট্যাটাস বুবলীর পেজ থেকেও দেওয়া হয়েছে। তিনি লিখেছেন, আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।

সন্তানের জন্য দোয়া চেয়ে তিনি লেখেন, শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খান এর সন্তান। আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code