শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেতা গ্রেপ্তার

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর হাতিয়ায় শ্বশুরবাড়িতে অবস্থানকালে নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের জোড়খালী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার নুরুল ইসলামের মেয়ের জামাই এবং চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার হরিষপুর গ্রামের বাসিন্দা।

Manual8 Ad Code

হাতিয়া থানা পুলিশ জানায়, দেশে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে কিছু ব্যক্তি গোপনে সংগঠিত হচ্ছেন—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে জোড়খালী গ্রামের কালাম হাজীর বাড়ির পার্শ্ববর্তী বাগান থেকে পালানোর চেষ্টা করছিলেন আলাউদ্দিন বেদন, তখনই তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা আরও ১৫ থেকে ২০ জন সহযোগী পালিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আলাউদ্দিন বেদনের বিরুদ্ধে নাশকতায় জড়িত থাকার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তার সহযোগীদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code