শ্রমিকদের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

বেনাপোল :
শ্রমিকদের ন্যায্য মূল্যের দাবিতে আজ শনিবার দুপুরে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকরা। দাবি না মানলে বন্দর অচল করে দেয়া হুমকী দেয় তারা।
ফলে সকাল থেকে বন্ধ হয়ে যায় বন্দরে মালামাল লোড-আনলোড। বেনাপোল স্থল বন্দর প্রশাসনিক ভবনের সামনে দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে তারা।
৮৯১ ও ৯২৫ এর দুটি শ্রমিক সংগঠনের কয়েক হাজার শ্রমিক মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা। আগামী এক সপ্তাহের মধ্যে শ্রমিকদের মজুরী বৃদ্ধি করা না হলে তারা বৃহওর আন্দোলনের ঘোষান দেন।
৮৯১ বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়েনের সভাপতি কলিম উদ্দিন জানান, দেশের ভোমরা, সোনা মসজিদ ও মংলা বন্দর সহ অন্য স্থলবন্দরে শ্রমিকদের মজুরি ৩০টাকা ৫৩ পয়সা ধার্য্য করা হলেও বেনাপোল স্থল বন্দর শ্রমিকদের মজুরি ধার্য করা হয়েছে মাত্র ২২ টাকা। সেক্ষেত্রে সাধারণ শ্রমিকরা পাচ্ছে ১৬ টাকা, প্রতি মেট্রিক টন মালামাল লোড- আনলোড করার মজুরী সর্বনি¤œ ২০ টাকা দাবি শ্রমিকদের। দাবীকৃত মজুরি না পেলে বন্দর অচল করে দেয়ার কর্মসূচির কথা জানান তিনি। মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন শ্রমিকরা। অল্প মুজুরীতে পরিবার পরিজন নিয়ে কষ্টে আছেন তারা। মুজুরী বৃদ্ধীর দাবী সাধারণ শ্রমিকদের।
বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান এর সাথে বৈঠকে বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের মজুরী ৩০ টাকা ৫৩ পয়সা দেওয়ার কথা ছিল। তবে একটি প্রতিষ্ঠানকে কম দরে ২২ টাকায় দরপত্র দেওয়া হয়। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেনাপোল বন্দর শ্রমিকরা।
বেনাপোল বন্দরের ডাইরেক্টর মামুন হোসেন জানান, বিষয়টি সমাধানের জন্য বন্দর শ্রমিকদের সাথে বৈঠক করা হবে। কোন ভাবেই বন্দরে কাজ বন্ধ করতে দেয়া হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code