শ্রাবনকে বাঁচাতে বিত্তবানদের সাহায্য কামনা

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

ঘাটাইল (টাঙ্গাইল):

Manual8 Ad Code

মোঃ শোয়াইব আব্দুল্লাহ (শ্রাবণ) বয়স পাঁচ বছর। যে বয়সে মায়ের আচঁল ও বাবার হাত ধরে হাসি মাখা মুখে সবাইকে মাতিয়ে রাখা । পিতা- মাতার স্বপ্ন আর এক বছর পরেই সব ছেলের মতোই বাবার হাত ধরে স্কুলে ভর্তি হবে। কিন্তু সে স্বপ্ন যে একে বারে চুরমার। শ্রাবণ এখন জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে মরণ ব্যাধী মিটাসটেটিক নিউরোব্লাসটোমা ও ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের চেন্নাই এ্যাপোলো ক্যান্সার হাসপাতালের বিছনায় ছটপট করছে।

Manual1 Ad Code

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহলা গ্রামের মোঃ শাহাদৎ হোসেন বাদলের একমাত্র পুত্র সন্তান মোঃ শোয়াইব আব্দুরøাহ শ্রাবন । বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন। বাবা সামান্য বেতনে চাকুরি করে পরিবার পরিজন নিয়ে জীবন যুদ্ধে টিকে থেকে অতি কষ্ঠে সংসার চালাচ্ছেন। ভাগ্যে নিমর্ম পরিহাস , যে সংসারে নুন আনতে পানতা ফুরার মতো । সেই পরিবারের ছেলের যখন মরণব্যাধী ক্যান্সার রোগ ! বাবার মাথায় এ যেন আকাশ ভেঙ্গে পড়ার মতো। প্রায় ছয় মাস আগে রোগ নির্ণয়ে হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বিভিন্ন পরীক্ষা -নিরীক্ষা ও চিকিৎসার ব্যয়ভার বহন করে সে এখন নিঃস্ব । ক্যান্সার রোগ সনাক্ত হওয়ার পর ছেলেকে সুস্থ্য করতে আতœীয়-স্বজনদের কাছ থেকে অর্থ নিয়ে দেশের বাইরে ভারতের চেন্নাই এ্যাপোলো ক্যান্সার হাসপাতালে নিউরোব্লাশটোমা বা কিডনিতে টিউমার অপারেশন করা হয়।এতে তার ১৫/১৮ লাখ টাকা খরচ হয়। বর্তমানে তার চিকিৎসায় হাইডোস কেমো থেরাপী, রেডিও থেরাপি ও বোন মেরোউ ট্রান্সপ্লানটেশন,ও ঔষধসহ প্রায় ৩৫/৪০ লক্ষ টাকা প্রয়োজন। ছেলের চিকিৎসার ভার বহন করতে সামান্য যে জমি ছিলো তা বিক্রি ও আতœীয়-স্বজনদের কাছ থেকে ঋণ করে ছেলের চিকিৎসা করতে এখন সে নিঃসম্বল হয়ে পড়েছে। ছেলের চিকিৎসা খরচ যোগাতে দরিদ্র পিতার পক্ষে সম্ভব হচ্ছেনা । বাবা শাহাদৎ হোসেন তাং বাদল জানান, ছেলে শ্রাবণকে বাঁচাতে আরো ২০ লাখ টাকা প্রয়োজন। শ্রাবনকে বাঁচাতে মাননীয় প্রধানমন্ত্রীসহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি । শ্রাবন বর্তমানে ভারতের চেন্নাই এ্যাপোলো ক্যান্সার হাসপাতালের হেমাটোলজী এন্ড ওনকোলজি ডিপার্টমেন্টে ডা.হোপি টিম এর অধীনে চিকিসৎসাধীন রয়েছে। তার হসপিটাল পেশেন আইডি নং টঐওউ-অঝঐ১০০০০৪২০৩০৭. সাহায্য পাঠানোর ঠিকানাঃ মোঃ শাহাদৎ হোসেন তাং, সঞ্চয়ী হিসাব নং ০৬০৪০১০০০৫০৮০, রুপালী ব্যাংক লিঃ ফকিরাপুল বাজার শাখা, ঢাকা- ১০০০। অথবা মোবাইল ও বিকাশ নং ০১৭১৬-৩২৪১০৮ (শ্রাবনের পিতার নাম্বার) ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code