শ্রীঘ্রই ভ্যাকসিনের জন্য চুক্তি : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: করোনাভাইরাসের ভ্যাকসিন আনার জন্য চেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন,বিশ্বের অনেক স্থানে করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরি হচ্ছে। তাদের সঙ্গে আমরা যোগাযোগ করে যাচ্ছি। আশা করি আগামী দু-চারদিনের মধ্যে তাদের সঙ্গে আমরা একটি চুক্তি করতে পারবো। আজ দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় শুভ্র সেন্টারে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত, দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজিত ফুড প্যাকেজ ও হাইজিন প্যাকেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, তুলনামূলকভাবে করোনায় আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম। আমেরিকায় সোয়া দুই লাখ লোক মৃত্যুবরণ করেছেন। আমরা একটিও মৃত্যুও চাই না। আমরা অনেক ভালো আছি। স্বাস্থ্যবিধি মেনে চলেছি বিধায় আমরা ভালো আছি। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব্ করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মানিকগঞ্জ শাখার সেক্রেটারি মো. ইসরাফিল হোসেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code