শ্রীঘ্রই ৪ হাজার ইউনিয়নে ব্রডব্যান্ড: পলক

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক নিউজ:

Manual2 Ad Code

চলতি বছরের ডিসেম্বর নাগাদ দেশের প্রায় সাড়ে ৪ হাজার ইউনিয়নে উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  এর মধ্যে দিয়ে দেশের প্রায় সব ইউনিয়নই অপটিক্যাল ফাইবারের আওতায় চলে আসবে বলেও জানান তিনি। রোববার ‘=টেলিযোগাযোগ সুবিধাবঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন প্রকল্প’র উদ্বোধন করা হয়। ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যান্ড সংযোগ স্থাপনে নেওয়া এই প্রকল্পের উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।   এসময় পলক বলেন, দেশে বিটিসিএলের মাধ্যমে এক হাজার ২০০, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর ইনফো সরকার ৩ প্রকল্পের আওতায় দুই হাজার ৬০০  ইউনিয়ন ফাইবার অপটিক্যালের মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হয়েছে। এছাড়া ৬১৭টি ইউনিয়ন ফাইবার অপটিক্যাল হাই স্পিড ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকটিভিটির আওতায় নিয়ে আসার জন্য কাজ চলছে। আশা করা যাচ্ছে ২০২১ সাল নাগাদ মূল অবকাঠামোগত উন্নয়নের কাজ শেষ হবে।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code