

সংগ্রাম দত্ত:
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী গোপেন্দ্র কুমার দাশ ঢাকাস্থ বারডেম হসপিটালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শনিবার (১৭ মে) ভোর ৪ টায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর।
গোপেন্দ্র কুমার দাশ-এর বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর থানার অন্তহরি গ্রামে। তিনি জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি এস কে দাস সুমন-এর পিতা।মৃত্যুকালে তিনি এক ছেলে, ৫ মেয়ে, দুই পুত্রবধূ, নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি অসংখ্য সামাজিক ও মানবিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তাঁর মৃত্যুতে আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শহরে শোকের ছায়া নেমে এসেছে । ডেস্ক জেবি