শ্রীমঙ্গলে বিশালাকৃতির অজগর সাপ উদ্ধার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: শ্রীমঙ্গলের দক্ষিন লামুয়া গ্রামে গরুর ঘর থেকে বিশালাকৃতির একটি অজগর সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউ-েশন। পরে এটিকে বন্যপ্রাণী কার্যালয়ে হস্তান্তর করা হয়।শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউ-েশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দক্ষিন লামুয়া গ্রামের জনৈক হাসান মিয়ার গরুর ঘরের চালের তীরের মধ্যে একটি বিশালাকৃতির অজগর সাপ দেখতে পেয়ে বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।পরে ঘটনাটি বন্যপ্রাণী সেবা ফাউ-েশনে জানালে পরিচালক স্বপন দেব সজল রোববার বিকেল ৩টায় ঘটনাস্থল থেকে সাপটি উদ্ধার করে নিয়ে আসেন।স্বপন দেব জানান, পরে সাপটিকে শ্রীমঙ্গলে অবস্থিত বন্যপ্রাণী ব্যবস্হাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করেন। তিনি জানান, সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্যে প্রায় ১৩ ফুট।বন্যপ্রাণী বিভাগের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মো. শহিদুল ইসলাম জানান, সাপটি অক্ষত ও সুস্থ রয়েছে। সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে।

Manual3 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code