শ্রীলঙ্কা অলআউট ১৮০ রানে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি করতে পারেননি। তবে ফাফ ডু প্লেসি খেলেছেন টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ১৯৯ রানের ইনিংস। তার দুর্দান্ত ইনিংসে দক্ষিণ আফ্রিকার গড়া রান পাহাড়ে চাপা পড়লো শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে ডু প্লেসির রানটাই করতে পারেনি শ্রীলঙ্কা! অলআউট হয়েছে ১৮০ রানে। আঘাত পেয়ে প্রথম ইনিংসে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয়েছিল ধনাঞ্জয় ডি সিলভাকে। তার আর মাঠে ফেরা হয়নি। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে পারেননি, তাই ৯ উইকেট পড়তেই নিশ্চিত হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস ব্যবধানে হার। দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে দ্বিতীয় ইনিংসে দাঁড়াতেই পারেনি লঙ্কানরা। সেঞ্চুরিয়নের বক্সিং ডে টেস্ট প্রোটিয়ারা জিতে নিয়েছে ইনিংস ও ৪৫ রানে। ফাফ ডু প্লেসির ১৯৯ রানে ভর করে প্রথম ইনিংসে ৬২১ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে ৩৯৬ রান করে নিজেদের সামর্থ্যের জানান দিলেও দ্বিতীয় ইনিংসে মুখ থুবড়ে পড়লো সফরকারীরা। কুশল পেরেরা ও ভানিন্দু হাসারাঙ্গা ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। তাই ৪৬.১ ওভারে ১৮০ রানে গুটিয়ে গিয়ে ইনিংস হারের লজ্জায় ডুবেছে তারা। বিপরীতে দুই ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেছে প্রোটিয়ারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code